কুরআন

তাকওয়া অর্জনের উপায় সমূহ

আল হেদায়াহ টিম ২৮ মে, ২০২৪ ১২.৫k ভিউ ৪ মিনিট
তাকওয়া অর্জনের উপায় সমূহ
আল্লাহ বলেন, "হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমনি ভয় করো এবং আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।" (সূরা আলে ইমরান: ১০২)

তাকওয়া হলো মুমিনের জীবনের অন্যতম প্রধান সম্পদ। তাকওয়া অর্জন ছাড়া মানুষের পক্ষে জান্নাতের পথ সুগম করা সম্ভব নয়। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন।

তাকওয়া কী?

তাকওয়া শব্দের মূল অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, রক্ষা করা। শরীয়তের পরিভাষায় আল্লাহর ভয়ে সব ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং আল্লাহর আদেশসমূহ আন্তরিকতার সাথে পালন করার নাম তাকওয়া। হযরত উমর ফারুক (রাঃ) কে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, 'তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলেছ?' প্রশ্নকারী বললেন, 'হ্যাঁ'। তিনি বললেন, 'তখন তুমি কী করেছিলে?' বললেন, 'আমি কাপড় গুটিয়ে সাবধানে চলেছি যেন কোনো কাঁটা বিদ্ধ না হয়।' উমর (রাঃ) বললেন, 'এটাই তাকওয়া।'

তাকওয়া অর্জনের কার্যকর উপায়সমূহ:

  • ১. নিয়মিত কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর: অর্থ বুঝে কুরআন অধ্যায়ন অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা সৃষ্টি করে।
  • ২. নির্জনে পাপ থেকে বাঁচা: যখন কেউ দেখছে না, তখন একমাত্র আল্লাহর উপস্থিতিকে স্মরণ করে গুনাহ থেকে নিজেকে রক্ষা করা।
  • ৩. বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা: রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, 'তোমরা সব স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো।'
  • ৪. নেককারদের সঙ্গ অবলম্বন করা: সৎসঙ্গ মানুষকে সর্বদা সৎ পথে পরিচালিত করে।
সফলভাবে সম্পন্ন হয়েছে!