মাসআলা

নামাজের কাজা আদায়ের নিয়ম

আল হেদায়াহ টিম ২১ মে, ২০২৪ ৬.১k ভিউ ৭ মিনিট
নামাজের কাজা আদায়ের নিয়ম
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কিংবা অসাবধানতাবশত নামাজ ছেড়ে দিয়েছে, তার জন্য যত দ্রুত সম্ভব তা কাযা আদায় করা ওয়াজিব বা ফরজ। জেনে নিন কাজা নামাজের সহীহ পদ্ধতি।

নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। যথাসময়ে নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর ওপর ফরজ। তবে বিশেষ অপারগতায় নামাজ ছুটে গেলে তা কাজা করা আবশ্যক।

কাজা নামাজের অগ্রাধিকার ও নিয়ম:

হযরত আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, 'যে ব্যক্তি কোনো নামাজের কথা ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকার কারণে নামাজ ছুটে যায়, তার কাফফারা হলো যখনই স্মরণ হবে তখনই তা পড়ে নেওয়া।' (সহীহ বুখারী ও মুসলিম)

কাযা নামাজ আদায়ের সময় শুধুমাত্র ফরজ এবং বিতরের নামাজ আদায় করতে হয়। সুন্নতে মুয়াক্কাদা কাযা করার প্রয়োজন নেই (ফজরের সুন্নত ব্যতীত, যা সূর্যোদয়ের পর যোহরের আগে আদায় করা যায়)।

সফলভাবে সম্পন্ন হয়েছে!