আল্লাহ বলেন, "আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।" (সূরা আল-মু'মিন: ৬০)
দুআ হলো ইবাদতের মগজ। বান্দা যখন একনিষ্ঠভাবে তার প্রভুর দরবারে হাত তোলে, মহান আল্লাহ কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দিতে চান না। তবে দুআ কবুলের কিছু বিশেষ শর্ত ও আদব রয়েছে।