রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "কুরআন তিলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন কুরআন সুপারিশকারী হিসেবে আবির্ভূত হবে।"
পবিত্র কুরআন বিশ্বমানবতার মুক্তির সনদ। নিয়মিত কুরআন তিলাওয়াত অন্তরকে নির্মল করে এবং জীবনে প্রশান্তি বয়ে আনে।
নবীজী (সাঃ) বলেছেন: 'যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করবে, সে একটি নেকি পাবে, আর প্রতিটি নেকি দশ গুণ বৃদ্ধি পাবে। আমি বলছি না যে আলিফ-লাম-মীম একটি হরফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।' (তিরমিযী)